Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কোচ ছাড়াই পাকিস্তান যাচ্ছে নারী ক্রিকেট দল

News Tangail

অক্টোবরে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওই সফরে যাচ্ছে না নারী দলের কোচ অঞ্জু জৈন, সহকারী কোচ দেবিকা পাল শেখর ও ট্রেনার কবিতা পাণ্ডে। আর ওই সফরে কোচে দায়িত্ব পালন করবেন সাবেক কোচ দিপু রয় চৌধুরী। দলের ম্যানেজার হিসেবে থাকবেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম।0

জানা গেছে, যারা যাচ্ছেন না; তাদের ভারতীয় পাসপোর্ট। ভারত-পাকিস্তানের কিছু কুটনৈতিক দ্বন্ধ তো আছেই। আর তারাও যেতে ইচ্ছুক নয়।
এদিকে সফরে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টিতে আইসিসির নজরদারি থাকবে বলে জানান জাভেদ ওমর। তিনি বলেন, পাকিস্তানে দীর্ঘদিন খেলা বন্ধ। এখন শ্রীলঙ্কা গিয়েছে। তাই আমাদেরও রাজি হওয়া। আইসিসিও বিষয়টা নজরে রাখবে।
পাকিস্তার সফরে ৩ টি-২০ এবং দুইটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাঁচটি ম্যাচই লাহোর গাদ্দাফী স্টেডিয়ামে হবে। আগামী ২৬ অক্টোবর থেকে সিরিজ শুরু হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version