Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

খালেদা জিয়ার মুক্তির দাবিতে টাঙ্গাইলে বিএনপি’র মানববন্ধন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে শহরের নিরালা মোড় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচীপালন করা হয়।

এসময় জেলা বিএনপি’র সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা ও সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, যুগ্ন-সম্পাদক আবুল কাসেম, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী প্রমূখ।

বক্তারা বলেন অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে, সারা দেশে হরতাল কর্মসূচী পালন করা হবে, যে কোন কিছুর বিনিময়ে খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়বো ইনশাহআল্লাহ।

কর্মসূচী সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপি’র প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির।

এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াছমিন, সম্পাদক এডভোকেট মমতাজ করিম, জেলা ছাত্রদলের, ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল ইসলাম, থানা ছাত্রদলের সাধারন সম্পাদক সাজ্জাদ কবির সুমনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version