Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গণহত্যা দিবসে ভূঞাপুরে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে গণহত্যায় শহীদদের স্মরণে টাঙ্গাইলের ভুঞাপুরে গণহত্যা দিবস পালন ও তাদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে শ্রদ্ধা জানিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সন্ধায় পৌর শহরের ছাব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে শহীদের স্মৃতিস্তম্ভে এই মোমবাতি প্রজ্জলন করা হয়। এরপর দোয়া ও মোনাজাতের মাধ্যমে শহীদের মাগফেরাত কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান, সহকারি কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনী, সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার এমএ আব্দুল মজিদ মিঞা, সাবেক পৌর প্যানেল মেয়র আব্দুস ছাত্তার, প্রেসক্লাব সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সম্পাদক আব্দুর রাজ্জাক, ক্রীড়া সম্পাদক ইব্রাহীম ভূইয়া, সদস্য জুলিয়া পারভেজ, ফরমান শেখ, আরিফুজ্জামান তপু প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version