Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গত ১৫ দিনে দেশে ধর্ষণের শিকার ৩৯ জন

নিউজ ডেস্কঃ চারদিকে বাড়ছে ধর্ষণের মত অপরাধের সংখ্যা। আর এই অপরাধ এখন দেশে মহামারীর আকারে ছড়িয়ে পড়ছে। কেবল মাত্র গত ১৫ দিনেই দেশে ৩৯জন বালিকা ধর্ষিত হয়েছে। সব মিলিয়ে যৌন নির্যাতনের শিকার হয়েছে ৪৭ জন।

দেশের ৬টি জাতীয় পত্রিকার প্রকাশিত রিপোর্ট বিশ্লেষন করে এই তথ্য জানিয়েছে মানবাধিকার বিষয়ক সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।

এই মহামারী রোধে তারা সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তারা জানিয়েছে, দেশে ন্যায় বিচারের ঘাটতি থাকায় পরিস্থিতি অসহনীয় হয়ে উঠছে। বাড়ছে ধর্ষণ ও যৌন হয়রানী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version