Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গরমে স্বস্তি দিবে ভিন্ন স্বাদের তালের শাঁসের শরবত

 

টলটলে জল ভরা কচি তালের শাঁস যেন প্রশান্তির নাম। মিষ্টি রসালো তালের শাঁস খেতে কে না ভালোবাসেন। তবে একটু ভিন্ন স্বাদ নিতে চাইলে বানাতে পারেন তালের শাঁসের শরবত। জেনে নেওয়া যাক এর সহজ প্রনালী।

উপকরণ:

১. টুকরো করে কাটা কচি তালের শাঁস
২. লেবুর রস
৩. চিনি
৪. বরফকুচি
৫. পানি

প্রনালী:

কচি তাল শাঁসের টুকরো আর পানি একসঙ্গে একটি মিশিয়ে নিন। এ বার ওই মিশ্রনটি এক বার ছেঁকে নিন। এরপর অন্য একটি পাত্রে চিনি, পানি ও লেবুর রস মিশিয়ে নিন। চিনি যাতে দ্রুত গলে যায়, তার জন্য চামচ দিয়ে গুলে নিতে পারেন। সব শেষে ছেঁকে রাখা তালের শাঁসের মিশ্রণ এবং লেবু, চিনি, পানির মিশ্রণ একসঙ্গে মিশিয়ে নিয়ে উপর থেকে বরফকুচি ছড়িয়ে পরিবেশন করুন তৃপ্তিকর তালের শাঁসের শরবত।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version