Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গাজীপুরে বেতনের দাবিতে ফের শ্রমিকরা মহাসড়কে

লগডাউন উপেক্ষা করে গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকরা ফের মহাসড়কে নেমেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে মহাসড়ক অবরোধ করে বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরপর কারখানার মালিকপক্ষ সঙ্গে কথা বলে বেতন পরিশোধের তারিখের আশ্বাস দিলে শ্রমিক মহাসড়ক ছেড়ে দেয় বাড়ি যায়। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক শহীদুল্লাহ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক শহীদুল্লাহ জানান, সকাল ৯টার দিকে বকেয়া বেতনের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের তিনসড়ক এলাকার স্টাইলক্রাফট পোশাক কারখানার শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। সেখানে তারা প্রায় দুই ঘণ্টা অবস্থান করে। পুলিশের মধ্যস্থতায় কর্তৃপক্ষ ২৭ এপ্রিল বেতন পরিশোধের ঘোষণা দিলে শ্রমিকরা ফিরে যায়।

এদিকে, সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় ইলিবাট কিংসওয়্যার লিমিটেড কারখানায় একই দাবিতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে কর্তৃপক্ষ তাদের বেতন ২১ এপ্রিল পরিশোধের ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়। একই দাবিতে নাওজোড় এলাকায় প্রোমোডিয়াল কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে পরে ২০ এপ্রিল বেতন পরিশোধের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version