Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গাজীপুরে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ

ফাইল ছবি

গাজীপুরে হত্যার হুমকি দিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এছাড়া গাইবান্ধার সুন্দরগঞ্জে গৃহবধূ ও বরিশালের উজিরপুরে গার্মেন্টকর্মী ধর্ষণের শিকার হয়েছে।

চাকরির প্রলোভন দেখিয়ে গ্রাম থেকে নিয়ে এসে এক নারীকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছেন র‌্যাব-১ এর সদস্যরা। শনিবার রাত সাড়ে ১০টায় বাসন কড্ডা খোয়ারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলী আকবর ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মুখ্যপুরের জয়নাল আবেদীনের ছেলে। সে খোয়ারপাড়ায় বাসা ভাড়া থেকে গার্মেন্টে চাকরি করত।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version