Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গৃহবধূকে ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতা কামাল সানা গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় গৃহবধূকে ধর্ষণের মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে গ্রেফতার কামাল সানা (৩৪) তালা উপজেলার জালালপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোহার গ্রামের ফাজেল সানার ছেলে।
একই গ্রামের বাসিন্দা ধর্ষণের শিকার গৃহবধূ (২৫) জানান, তার স্বামী কর্মসূত্রে যশোরে থাকেন। আওয়ামী লীগ নেতা কামাল সানা তাদের পূর্বপরিচিত। ৫ অক্টোবর কামাল সানা তাকে জড়িয়ে ধরে মোবাইলে আপত্তিকর ছবি তোলে। ঘটনাটি কাউকে জানালে ওই ছবি ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে ১৫ অক্টোবর তাকে ধর্ষণ করে কামাল। ধর্ষণের কথা কাউকে না জানানোর ভয় দেখানো হয়। বুধবার সেই আপত্তিকর ছবি তার স্বামীর কাছে পাঠায় কামাল।

জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনার সত্যতা পাওয়া গেলে দল থেকে কামাল সানাকে বহিষ্কার করা হবে।

তালা থানা পুলিশের ওসি মেহেদী হাসান রাসেল নিউজ টাঙ্গাইলকে বলেন, ধর্ষণের ঘটনায় ওই গৃহবধূ মামলা করেছেন । মামলায় আওয়ামী লীগ নেতা কামাল সানাকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ধর্ষক কামাল সানাকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে আদালতে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version