Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গোপালপুরের মোটরসাইকেল আরোহী দেলদুয়ারে ট্রাক দূর্ঘটনায় নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের দেলদুয়ারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গোপালপুরের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শনিবার দুপুরের দিকে ট্রাক দূর্ঘটনায় নিহত ব্যক্তির নাম ওমর মৌলভী (৫০)। তিনি গোপালপুর উপজেলার উত্তর ভূটিয়া গ্রামের মৃত আরফান আলীর ছেলে।

জানা যায়, নিহত ওমর মৌলভী চরমোনাই দরবার শরীফ থেকে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি ফেরার পথে দেলদুয়ার নামক স্থানে পৌছালে, বিপরীত দিক থেকে আসা একটি ঘাতকট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে এলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সড়ক দুর্ঘটনায় ওমর মৌলভী মারা যাওয়ার খবর দ্রুত ছড়িয়ে পরলে, এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার দুই ছেলে, এক স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।

রবিবার সকালে নিহতের নিজ গ্রাম ভুটিয়াতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version