Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গোপালপুরে গণহত্যা দিবস পালিত

সাইফুল ইসলাম, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে মাহমুদপুর-পানকাতা গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার সকালে গোপালপুর প্রেসক্লাবের উদ্যােগে উপজেলার পানকাতা ইসলামীয়া উচ্চ বিদ্যালয় শ্রেণিক্ষে আলোচনা সভা করা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, হাদিরা ইউপি চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের তালুকদার, থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি জি এম ফারুখ, ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি স ম জাহাঙ্গীর আলম, ঘাতক দালাল নির্মূল কমিটির সম্পাদক ইদ্রিস হোসন, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ কুমার দত্ত, শহীদ পরিবারের সদস্য জাহাঙ্গীর হোসন প্রমুখ।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version