Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গোপালপুরে ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে বখাটের এক বছরের কারাদণ্ড

 

 

টাঙ্গাইলের গোপালপুরে এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে এক বখাটেকে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দিলরুবা শারমিন গতকাল মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই বখােেটকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।

 

 

উপজেলা নির্বাহী অফিসারের সিএ আমিনুল হক লিটন জানান, উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের কাহেতা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক মেধাবী ছাত্রীকে একই গ্রামের জামাল শেখের বখাটে ছেলে শামসুল আলম সুজন (২৩) দীর্ঘ দিন যাবৎ নানা ভাবে উত্ত্যক্ত করছিল। এবিষয়ে ওই ছাত্রী উপজেলা নির্বাহী অফিসারের কাছে সম্প্রতি একটি লিখিত অভিযোগ দাখিল করে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় পুলিশ সুজনকে গ্রেফতার করে। পরে তাকে সাজা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version