Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গোপালপুরে দূর্গাপূজায় নগদ অর্থ প্রদান

সাইফুল ইসলাম, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে ৪৫ টি দূর্গাপূজায় নগদ অর্থ প্রদান ও চাল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সাংসদ ছোট মনির।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন, পৌর মেয়র রকিবুল হক ছানা প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version