Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গোপালপুরে নির্মাণাধীন ২০১ গম্বুজ মসজিদে অনানুষ্ঠানিক জুমা নামাজ শুরু

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুরে ঐতিহাসিক ইসলামি স্থাপনা নির্মাণাধীন ২০১ গম্বুজ মসজিদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসুল্লি ও পর্যটকদের অনুরোধে অনানুষ্ঠানিকভাবে জুমা নামাজ শুরু হয়েছে।

শুক্রবার মসজিদে প্রথম জুমার নামাজে ইমামতি করেন, বাংলাদেশ রেলওয়ে ঢাকা মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান।

নামাজে অংশ নেন ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, বিশিষ্ট বক্ষব্যাধী চিকিৎসক ডা. রফিকুল ইসলাম, জনতা ব্যাংকের কর্মকর্তা মো. বাবর আলী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাষ্টের সদস্য মো. হুমায়ন কবির ও আব্দুল করিমসহ দেশ বিদেশ থেকে আগত প্রায় এক হাজার পর্যটক ও মুসুল্লি।

এসময় মসজিদের ১ম ও ২য় তলার ফাঁকা অংশে মুসুল্লি পূর্ণ হয়ে যায়। অনেক মুসুল্লি নামাজের জায়গা না পেয়ে ২য় জুমা নামাজের জামাত করার অনুরোধ করতে থাকেন।

নামাজ শেষে মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম অসুস্থ থাকায়, তার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

বর্তমানে নির্মাণাধীন এই মসজিদের প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজ সম্পন্ন হলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে পাঁচ ওয়াক্ত ও জুময়া নামাজ নিয়মিত আদায় করা শুরু হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version