সাইফুল ইসলাম, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে শুরু করা হয়েছে । ডাঃ খাইরুল আলমের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিকের সভাপতিত্বে রবিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এক আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে ভ্যাক্সিন গ্রহনের সুফল সম্পর্কে অবহিত করা হয় ও ভ্যাক্সিন নিয়ে অপপ্রচারকারীদের প্রতিহত করার আহবান জানানো হয়।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: আলিম আল রাজী, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, হাদিরা ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ কাদের তালুকদার, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন প্রমুখ ।
বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামছুল আলমকে প্রথম টিকাদানের মাধ্যমে টিকাদান কর্মসূচী উদ্বোধন করা হয়, প্রথমদিনে পর্যায়ক্রমে টিকা গ্রহন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল ইসলাম, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।

