সাইফুল ইসলাম, গোপালপুর: দেশব্যাপি ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে মানববন্ধন করেছে ‘আমরা গোপালপুরবাসী ফেসবুক গ্রুপ’ নামে একটি সামাজিক সংগঠন। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় পৌরশহরের থানা ব্রিজ চত্বরে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা সুজনের সভাপতি অধ্যাপক বানীতোষ চক্রবর্তী, থানা কমিউনিটি পুলিশিং সভাপতি ইঞ্জিনিয়ার খ. গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সকালের সময় এর প্রতিনিধি মুহাম্মদ সাইফুল ইসলাম (এ্যাডমিন আমরা গোপালপুরবাসী ফেসবুক গ্রুপ), সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান, রফিকুল ইসলাম মুকুল প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
