Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গোপালপুরে বোরো ধান সংগ্রহ শুরু

ছবি: প্রতিনিধি, নিউজ টাঙ্গাইল

সাইফুল ইসলাম, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে কৃষকদের থেকে ন্যায্যমূল্যে বোরো ধান সংগ্রহ করা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বোরো ধান সংগ্রহ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, কৃষি সম্প্রসারণ অফিসার তুষার সাহা, খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ ইবনে হুসাইন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হক প্রমূখ।
খাদ্য নিয়ন্ত্রক জানান, উপজেলার কার্ডধারী কৃষকদের কাছ থেকে এ বছর মণ প্রতি ১ হাজার ৮০ টাকা দরে ১ হাজার ৯৭৮ মেট্রিকটন বোরো ধান সংগ্রহ করা হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version