Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গোপালপুরে লেডিস ক্লাবের সভাপতি আফীফাকে সংবর্ধনা

News Tangail
সাইফুল ইসলাম, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজ মল্লিকের সহধর্মিণী আফীফা নাজরীনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা লেডিস ক্লাব।
বুধবার সন্ধ্যায় লেডিস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে নবাগত ইউএনও সহধর্মিণীকে লেডিস ক্লাবের সভাপতি নির্বাচিত করে তাকে সংবর্ধনা দেয় ক্লাবের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন- নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, ক্লাব সম্পাদক শামীমা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক আনজু আনোয়ারা ময়না, অনুষ্ঠানের সঞ্চালক কানিজ ফাতেমা রুমি প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version