Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গোপালপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

ছবি- নূর আলম, গোপালপুর।

নুর আলম, গোপালপুর থেকে: আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে গোপালপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ছোট মনির।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলম, টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version