নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে গোপালপুর থানা পুলিশের আয়োজনে এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় থানা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গোপালপুর থানা অফিসার ইনচার্জ ( ওসি ) হাসান আল মামুন এর সঞ্চালনায় গোপালপুর ও ভূয়াপুরের নবনির্বাচিত সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরকে ফুল দিয়ে বরণ করে নেন গোপালপুর থানা পুলিশ।
পরে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, নবনির্বাচিত সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, গোপালপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু, নবনির্বাচিত সংসদ সদস্য এর বড় বোন মোসাঃ লাখি আক্তার প্রমুখ।
এ সময় পুলিশের আরো উর্দ্ধতন কর্মকর্তা ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
পরবর্তীতে বক্তব্য শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় ঢাকা থেকে আগত বাংলাদেশ টেলিভিশনের শিল্পী সহ স্থানীয় শিল্পীরা নাচেগানে মুখরিত করে তোলে গোপালপুর থানা চত্বর ।

