নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে শিশু দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
দুই শিশু হলেন, সাজিম (০৬) ও তার ভাই সানি (৪ মাস)।
এ ঘটনায় শিশু দুইটির মা শহিদা বেগমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা।
রবিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার নিকরাইল ইউনিয়নের পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে।
সাজিম ও সানির উপজেলার নিকরাইল ইউনিয়নের ১ নং পুনর্বাসন এলাকার চালক ইউসুফের ছেলে।
স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে দুই শিশুকে হত্যা করে মা শহিদা বেগম আত্মহত্যার চেষ্টা করে হয়তো।
এ বিষয়টি নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ ও ইউপি সদস্য মো. করিম মেম্বার নিশ্চিত করেছেন।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, কীভাবে ঘটনা ঘটেছে সেটা জানা যায়নি। তদন্ত চলছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
