Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলের ধলাপাড়া ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের ঘাটাইলে ধলাপাড়া ইউনিয়নে রামদেবপুর ওর্য়াড আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় আওয়ামীলীগের আয়োজনে এ উপলক্ষে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে এক আলোচনা সভায় আলহাজ রফিজ উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে সিরাজুল হক ঠান্ডু, মেজবাউল হক ফারুক, সোমেজ আলী, ছানোয়ায় মাষ্টার, শাহিন বি.এস.সি, ইমরান মাষ্টার, ছাত্রনেতা শহিদুল ইসলাম, আলমগীর হোসেন, মনির হোসেন, এনামুল হক প্রমূখ বক্তব্য দেন। পরে দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যসহ ঘাটাইলের সংসদ সদস্য এমপি আমানুর রহমান খাঁন রানার জন্য দোয়া করা হয়।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version