Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে আরও একজন করোনা পজিটিভ

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে নতুন করে আরও একজন করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। বিষয়টি আজ সোমবার (৬ জুলাই) সকালে নিশ্চিত করেছেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান খান।

তিনি বলেন,নতুন করে করোনা পজিটিভ হওয়া ওই ব্যক্তির নাম মনিরুল ইসলাম (২৭)। তিনি উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কুরমুশি গ্রামের জোয়াদ আলীর ছেলে। তিনি বেসরকারি ওয়ালটন কোম্পানিতে চাকুরি করেন। এ নিয়ে ঘাটাইল উপজেলায় মোট ২৯ জন করোনা পজিটিভ হলেন। এছাড়া করোনা সংক্রমণে ইতোপূর্বে ঘাটাইলে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, করোনার উপসর্গ দেখা দিলে তিনি কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে তার নমুনা দিয়েছিলেন। আজ সোমবার প্রাপ্ত ফলাফলে জানা যায় তিনি করোনা পজিটিভ।

ডাঃ সাইফুর রহমান খান আরও জানান, নতুন করে করোনা পজিটিভ হওয়া ওই ব্যক্তির বাড়ী আশেপাশে লকডাউন করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ঘাটাইল থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদকে পরামর্শ দেয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version