ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে নতুন করে আরো একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা শনাক্ত হওয়া ওই ব্যক্তি উপজেলার ধলাপাড়ার ইউনিয়নের আমচালা গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে জাহিদ (৩২)।

আজ রোববার (৩১ মে) সকালে জাহিদের বাড়িসহ আশেপাশের তিনটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, তিনি ঢাকা উত্তরায় একটি বাইং হাউজে কর্মরত ছিলেন।গত ঈদের ছুটিতে বাড়িতে আসেন। করোনার লক্ষণ দেখা দেওয়ায় গত ২৬ মে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিম তার নমুনা সংগ্রহ করে। পরবর্তীতে তার নমুনা পরীক্ষা করে ফলাফল করোনা পজিটিভ আসে।

এ নিয়ে ঘাটাইল উপজেলায় মোট ১০ জন করোনা পজিটিভ হলেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর