নিজস্ব প্রতিবেদক, ডেস্ক: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পাড়া-মহল্লায় ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ করছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা) প্রতীক প্রত্যাশী মো. ইনছান আলী বিএসসি। তিনি বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য।
প্রচার-প্রচারণা ও সংগযোগের অংশ হিসেবে রবিবার দিনব্যাপি মোটরসাইকেল শোভা করেছেন তিনি। এরপর আনেহলা বিভিন্ন এলাকার পাড়া-মহল্লায় মোটরসাইকেল শোভাযাত্রা শেষে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে চত্বরে এসে শেষ করেন।
পরে সেখানেই নেতাকর্মীদের উপস্থিততে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইনছান আলী। তিনি বলেন, আওয়ামী লীগের মনোনয়ন (নৌকার প্রতীক) পেলে আনেহলা ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রুপান্তর করব। যার কারণে আমি শহর ছেড়ে গ্রামের মানুষদের সেবা করতে এসেছি।
এর আগে দলীয় কার্যালয়ে ঘাটাইল পৌর নির্বাচনে মেয়রপ্রার্থী শহিদুল ইসলাম লেবুর নির্বাচনী প্রচার-প্রচারণা আলোচনায় অংশ নেন তিনি। এ সময় মেয়রপ্রার্থীর ভোট প্রার্থনায় নিজের জনপ্রিয়তা সম্পর্কে অবস্থান তুলে ধরে নৌকার মনোনয়ন প্রত্যাশা করেছেন। আলোচনা সভায় সকলের দোয়া ও সমর্থন চান তিনি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
