Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে ইউসুফ হত্যা মামলার আসামী গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে কৃষক ইউসুফ (৪৫) হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি। রোববার (৭ মার্চ) সকালে নিহতের গ্রামের বাড়ি উপজেলার ঘাটাইল ইউনিয়নের মজমপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত ১৫ ফেব্রুয়ারি বিকেলে রাস্তার মাটি কাটা নিয়ে প্রতিপক্ষ প্রতিবেশী আনোয়ার হোসেনে গংদের সাথে সংর্ঘষে কুড়ালের আঘাতে ইউসুফের মৃত্যু হয়। এ ঘটনায় ৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে সজিব হোসেন। ঘটনার দিন মোশারফ হোসেন নামে একজন আসামী গ্রেফতার করা হয়। বাকী আসামীরা এখনও গ্রেপ্তার হয়নি। আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষুদ্ব হয়ে এলাকাবাসী এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম নিহত ইউসুফের স্ত্রী সোমলা বেগম, ছেলে সজিব, মেয়ে সাবিনা ইয়াসমিন, বড় ভাই ইদ্রিস আলী প্রমুখ। বক্তারা আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ঘাটাইল থানার উপ-পরিদর্শক সুজন পাল বলেন, একজনকে গ্রেফতার করা হয়েছে, অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version