Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী যারা

ঘাটাইল প্রতিনিধি: গতকাল রোববার চতুর্থ ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ঘাটাইলে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম লেবু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ১১৭ কেন্দ্রের সব কয়টির প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ৬৪ হাজার ১০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীক নিয়ে মোহাম্মদ আরিফ হোসেন পেয়েছেন ২৯ হাজার ৮৮৭ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে ৩৪ হাজার ৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কাজী আরজু । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীক নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ৩০ হাজার ৬২২ ভোট ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিনা সুলতানা শিল্পী সেলাই মেশিন প্রতীক নিয়ে ৩৬ হাজার ৭৩১ বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রজাপতি প্রতীকে তাসলিমা জেসমিন পাপিয়া পেয়েছেন ২৮ হাজার ২৮১ ভোট।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version