Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে এনজিও কর্মীকে গলাকেটে হত্যা চেষ্টা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নূরুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তিকে গলায় ছুরিকাঘাত করে বাঁশঝাড়ে ফেলে গেছে দুর্বৃত্তরা। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের লক্ষিন্দর এলাকার আবেদ আলী মার্কেটের পিছনে সাত্তারের বাঁশ বাগান থেকে তাকে শ্বাসনালী কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পরে গুরুতর আহত অবস্থায় এনজিও কর্মীকে উদ্ধার করে সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের সহায়তায় ট্রমা সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, নূরুল ইসলাম একজন এনজিও কর্মী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার চুয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা সন্ধ্যার সময় এনজিও কর্মীকে ছুরিকাঘাত করে আহত করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে গেছে। পরে স্থানীয় লোকজন তাকে অর্ধমৃত অবস্থায় দেখতে পেয়ে সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রে জানালে পুলিশ তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখছেদুর রহমান বলেন, “অর্ধেক গলাকাটা অবস্থায় এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। লোকটি এখনো বেঁচে আছেন। বিষ

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version