Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে কঠোর লকডাউনের প্রথম দিনে ৫ মামলা জরিমানা ২৮ হাজার

Exif_JPEG_420

ঘাটাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে করোনা সংক্রমণের উর্ধ্বগতি ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনের প্রথমদিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।

এরই ধারাবাহিকতায় সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে শহরে অবৈধ গাড়ি নিয়ে চলাচল ও স্বাস্থ্যবিধি না মানার কারনে ৫ টি মামলা করেছেন ভ্রাম্যমান আদালত। ঘাটাইলে “কঠোর লকডাউন” বাস্তবায়নে মাঠে তৎপর পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে লকডাউন চলাকালীন সময়ে বৈধ কাগজপত্র বিহীন গাড়ি নিয়ে শহর এলাকায় প্রবেশ করার অপরাধে জরিমানা হয়েছে এবং স্বাস্থ্যবিধি না মানার কারনে কয়েকজনকে জরিমানা করা হয়েছে।

কঠোর লকডাউনের প্রথম দিনে মোট ৫ টি মামলা ও ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version