Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে কলাবাগানে মিলল মাদরাসা ছাত্রের মরদেহ

News Tangail

নিউজ টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে কলাবাগান থেকে মারুফ হোসেন (১৪) নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ঘাটাইল থানা পুলিশ। শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের সরাবড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মারুফ সখিপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের গড়বাড়ি গ্রামের ফারুক হোসেনের ছেলে। সে কালিহাতী উপজেলার রৌহা হাফিজিয়া মাদরাসায় লেখাপড়া করত। তার নানার বাড়ি ঘাটাইল উপজেলার দেওপাড়া গ্রামে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সে কালিহাতী উপজেলার রৌহা হাফিজিয়া মাদরাসায় লেখাপড়া করতো। মাদরাসা বন্ধ থাকায় গত বৃহস্পতিবার দুপুরে মারুফ তার বড়ভাই অটোচালক বাবর আলীর সঙ্গে অটোরিকশাযোগে ঘাটাইলের দেওপাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যান। দেওপাড়া বাজার থেকে দুই ভাই মিলে কলা কেনেন।

এসময় ছোট ভাইকে অটোরিকশায় রেখে বড় ভাই বাবর আলী কলা মামা বাড়িতে রেখে আসতে যান। কলা রেখে বাজারে ফিরে বাবর আলী অটোরিকশা ও তার ভাইকে দেখতে না পেয়ে বাজারেই অপেক্ষা করতে থাকেন। বাবর আলী ভাবেন, মারুফ হয়তো অটোরিকশাটি নিয়ে কোথাও ঘুরে আসতে গেছেন। দীর্ঘসময়ে মারুফ ফিরে না আসায় গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেন বড়ভাই।

পরের দিন আজ শুক্রবার সকালে স্থানীয়রা উপজেলার সরাবাড়িতে একটি অজ্ঞাত শিশুর লাশ কলাবাগানের ভেতরে গলায় চাদর পেঁচানো অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মারুফের বড় ভাই বাবর আলী ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন।

রসুলপুর ইউপি সদস্য নূরুল ইসলাম জানান, শুক্রবার সকালে স্থানীয়রা উপজেলার সরাবাড়িতে একটি অজ্ঞাত শিশুর লাশ কলাবাগানের ভেতরে গলায় চাদর পেঁচানো অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মারুফের বড় ভাই বাবর আলী ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন।

এ ঘটনায় ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও প্রকৃত ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version