ফরমান শেখ, নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের চাপায় বিথী দেবনাথ (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সে উপজেলার আনেহলা ইউনিয়নের সাঙ্গালিয়া পাড়া গ্রামের ভবতোষ দেব নাথের স্ত্রী।
বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনহিংহ সড়কের উপজেলার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারী পরিবার নিয়ে হরিপুর এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘ওই নারী রাস্তা পার হচ্ছিল। পথিমধ্যে ঘাটাইল থেকে ছেড়ে আসা ঢাকা (মেট্রো২০-১২৪৮) একটি ট্রাক ঢাকা অভিমুখে যাওয়ার পথে পিছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।’
এ বিষয়ে ঘাটাইল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে, ট্রাক আটক করা যায়নি। মামলার প্রস্তুতি চলছে।’
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। 
