পুলিশ ও এলাকাবসী জানায়, কয়েক দিন আগে ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া গ্রামের মোঃ খোরশেদ আলমের বাড়ি থেকে একটি অটোরিক্সা চুরি হয়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে চুরিকৃত অটোরিক্সাটি নিয়ে তিন চোর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে ঢাকার দিকে নিয়ে যাচ্ছিল।
শুক্রবার ভোরে তারা মির্জাপুর পৌছলে অটোরিক্সা ও যাত্রী দেখে মির্জাপুর থানার হাইওয়ে পুলিশের সন্দেহ হয়। তখন তারা অটোরিক্সাসহ যাত্রী বেশে থাকা তিন চোরকে আটক করে। হাইওয়ে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে অটোরিক্সাটি তারা ঘাটাইল থেকে অটোরিক্সা চুরি করে নিয়ে এসেছে।
খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ তিনচোরকে ঘাটাইল থানায় নিয়ে আসে। পরে তাদেরকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহি উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের মধ্যে বিশা মিয়া আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে থানায় চুরি, ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
