ঘাটাইলে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

ঘাটাইল প্রতিনিধি: পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে সকালে উপজেলা পরিষদের সামন থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেয়। ব্যানার ,ফেস্টুন-কার্টুন ও বর্ণিল পোশাকে সজ্জিত হয়ে শোভাযাত্রায় শিক্ষার্থীরা গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরেন।

স্থানীয় সাংসদ আতাউর রহমান খানের নেতৃত্বে শোভাযাত্রটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে স্থানীয় প্রশাসন কর্তৃক আয়োজিত পানতা উৎসবে যোগ দেয় অতিথীরা। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত বর্ষবরণের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম, পৌর মেয়র শহিদুজ্জামান খান, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী ইউপি চেয়ারম্যানসহ আমন্ত্রিত অতিথীরা।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর