বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে নানা কর্মসুচিতে জাতীয় শোক দিবস পালিত

ঘাটাইলে নানা কর্মসুচিতে জাতীয় শোক দিবস পালিত

ঘাটাইল প্রতিনিধিঃ শনিবার (১৫ আগস্ট) টাঙ্গাইলে ঘাটাইল উপজেলায় ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৩৫টি ওয়ার্ডে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী নানা কর্মসুচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, শোক র‌্যালী, জাতীয় পতাকা অর্ধনিমিত্ত, দোয়া মাহফিল, আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে শোক দিবসে আলোচনা সভায় অংশগ্রহন করেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু , ভাইস চেয়ারম্যান কাজী আরজু, ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম প্রমুখ।

অপরদিকে ঘাটাইল উপজেলার পৌর সভাসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গণভোজ পরিদর্শন করেন সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular