Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে পানিতে ডুবে রাফি (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার ২নং ঘাটাইল ইউনিয়নে শিমলা পুর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, নিহত শিশুর পিতা শাহা আলম ঢাকায় ওয়ালটন কোম্পানীতে কর্মরত। স্ত্রী মুক্তা বেগম সাংসারিক কাজে ব্যস্ত থাকার কারনে ছেলে রাফি খেলতে গিয়ে পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। পরে বাচ্চা কেনা পেয়ে খুঁজতে থাকেন পরিবারের সদস্যরা। অনেক খোজাখুজির পর ডোবা থেকে তার নিথর দেহ ভেসে উঠলে দ্রুত রাফিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version