Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে প্রেমিকের বাড়ীতে আগুন

নিউজ টাঙ্গাইল ডেস্ক:

টাঙ্গাইলের ঘাটাইলে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে থানায় অভিযোগ অতঃপর প্রেমিকের বাড়ীতে আগুন।  উপজেলার দিঘলকান্দি ইউপির নাটশালা গ্রামের প্রেমিক বাবু সিকদারের বাড়ীতে ঘটনাটি ঘটেছে।

জানা যায়,  নাটশালা গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে নুপুর আক্তার (১৪) এর সাথে একই গ্রামের নজরুল সিকদারের ছেলে বাবু সিকদার(১৮) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।  গত ১০ সেপ্টেম্বর সকালে তারই ধারাবাহিকতায় নুপুর আক্তার তার নিজ বাড়ী থেকে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে প্রেমিক বাবু সিকদারের সাথে কালিহাতী উপজেলার কুচুটি গ্রামে তার নানার বাড়ীতে পালিয়ে যায়।

পরে সংবাদ পেয়ে ওই দিন রাতেই ছেলের বাবা ও গ্রামের মাতাব্বররা দায়িত্ব নিয়ে ছেলে মেয়ে দুই জনকেই ফিরিয়ে এনে স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে দায়িত্ব নিয়ে ঘটনাটি সমাধান করে দিতে বলেন।

কিন্তু মেয়ের প্রাপ্ত বয়স না হওয়ায় চেয়ারম্যান নজরুল ইসলাম মেয়ের দায়ভার নিতে রাজি হননি। পরে এ বিষয়ে গ্রামে একটি শালিসী বৈঠক ডাকা হয়। উক্ত শালিসে মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে মেয়ে প্রেমিক বাবুর সিকদারের সাথে চলে যেতে চায়।

শালিসী বৈঠকে মাতব্বরা ছেলে ও মেয়ের প্রাপ্ত বয়স না হওয়ায় নিজ নিজ পরিবারের নিকট ফিরিয়ে দেন। শালিস শেষে স্থানীয় মাতাব্বরগণের সাথে রাস্তায় প্রেমিক বাবু সিকদারের সাথে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়।

তর্ক-বিতর্কের জের ধরে মাতাব্বরগণ মেয়ের পরিবারের পক্ষ নিয়ে বাবু সিকদার ও তার পরিবারের বিরুদ্ধে ঘাটাইল থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে। অভিযোগ করেও ক্ষ্যান্ত হয়নি।

এলাকার কিছু বখাটে ছেলে নিয়ে ত্রাশের সৃষ্টি করে ভয়ভীতি দেখাতে থাকে। অভিযোগের ভিত্তিতে ঘাটাইল থানার এস আই প্রদীপ ১৪ সেপ্টেম্বর ঘটনাস্থলে এসে তদন্ত করেন। তদন্ত করে যাওয়ার পর ওই দিন রাতেই কে বা কারা প্রেমিক বাবুর বাড়ীতে আগুন লাগিয়ে দেয়। প্রাণনাশের ভয়ে বাবু সিকদার ও তার পরিবার তাদের বাড়ীতে অবস্থান করতে পারছেন না।

এ বিষয়ে বাবু সিকদার ও তার পরিবার মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি ও তাদের বাড়ীতে নিরাপদে বসবাস করতে যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।

এ ব্যাপারে দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি আমাদের ঘাটাইল ডটকম কে কোন উত্তর না দিয়ে ফোন কেটে দিয়ে বন্ধ করে ফেলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version