ফরমান শেখ: টাঙ্গাইলের ঘাটাইলে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় মো. ওসমান গনি (১১) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।
নিহত ওসমান গনি উপজেলার বানিয়াপাড়ার মোল্লাবাড়ি এলাকার হাফেজ ওবায়দুল্লাহর ছেলে।
সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল পৌরসভার বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়টি ঘাটাইল থানার এসআই সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যার দিকে ওসমান তার বাড়ির সামনের রাস্তা পার হচ্ছিলো। এ সময় গোপালপুর থেকে ঢাকাগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

