ঘাটাইলে বৃষ্টির জন্য নামাজ আদায় ও দোয়া

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষায় বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার সাঘরদিঘী গজনবী ঈদগাহ মাঠে দু’রাকাত নামাজ আদায় করে প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়।

নামাজের ইমামতি করেন মাওলানা মো: ইয়াসিন। নামাজে অংশ নেন আশপাশের এলাকা থেকে আসা পাঁচ শতাধিক মুসল্লি। এ সময় স্থানীয় সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাহার উপস্থিত ছিলেন।

মোনাজাতের শুরুতে ইমাম সাহেব ইস্তেগফারসহ কালেমা পাঠ করে সকল মুসল্লিদের সাথে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলেন। এ সময় সকল মুসুল্লিগণ কান্নায় ভেঙে পরেন। আমিন আমিন শব্দে আল্লার কাছে সকল পাপের মুক্তি কামনায় বৃষ্টির জন্য দোয়া চেয়ে ইমাম সাহেব মোনাজাত শেষ করেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর