Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

ঘাটাইল প্রতিনিধি: ভূমি সংক্রান্ত সকল কাজ নিজেই করব দালাল ও প্রতারক হতে দুরে থাকব”-এ শ্লোগনকে সামনে রেখে ভূমি ব্যবস্থাপনা বৃদ্ধি এবং গতিশীলতা আনয়নের লক্ষ্যে আজ বুধবার ঘাটাইলে ভ’মি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ঘাটাইল উপজেলা ভূমি অফিস এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভ’মি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম সহকারী কমিশনার ভুমি মোসা: নুর নাহার বেগম,প্রাণী সম্পদ কর্মকর্তা মো.আব্দুল মান্নান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে.এম.শামছুল হক মহিলা বিষয়ক কর্মকর্তাসহ সরকারী বেসরকারী সংস্থার কর্মকর্তা কর্মচারী,মুক্তিযোদ্ধা,শিক্ষক, সাংবাদিক অন্যান্য পেশাজীবীগণ অংশ নেন।

এসময় বক্তাগণ ভ’মি উন্নয়ন কর আদায়,বৈধ ভ’মি ব্যবহারকারীদের প্রয়োজনীয়সেবা প্রদান,অবৈধ ভ’মি দখলদারদের উচ্ছেদসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version