Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে মোটরের তার জড়িয়ে প্রাণ গেল কৃষকের

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে কলাবাগানে মোটরের তার জড়িয়ে আব্দুল মান্নান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রবিবার (৯ জুন) দুপুরে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা মূলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল মান্নান ওই গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানায়, মান্নান পেশায় দুপুরে পুকুরচালা জহুরুল ইসলাম আকন্দ মেম্বারের বাড়ির পশ্চিম পাশে নিজস্ব কলাবাগানে পানি দেওয়ার সময় হঠাৎ মোটরের তারে জড়িয়ে পড়ে।

এসময় তার চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version