Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে সাংবাদিকদের সাথে জেলা তথ্য অফিসারের মত বিনিময় 

News Tangail

ঘাটাইল প্রতিনিধিঃ গতকাল বুধবার বিকালে ঘাটাইল প্রেস ক্লাবের বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে জেলা সিনিয়র তথ্য অফিসারের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের তথ্য সমূহ সাংবাদিকদের কাছে তুলে ধরেন এবং তা প্রচারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ, জেলা সিনিয়র তথ্য অফিসার কজাী গোলাম আহাদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহসভাপতি মোঃ সাজ্জাদ রহমান, সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা, সাবেক সভাপতি মোহাম্মদ কামাল হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ, সাংবাদিক রেজাউল করিম খান রাজু,সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ, নিউজ ২৪ জেলা প্রতিনিধি আতিকুর রহমান, আনোয়ার হোসেন বকুল , বিষ্ণু প্রিয় দীপ প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version