Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে সাবেক এমপি রানার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

ঘাটাইল প্রতিনিধিঃটাঙ্গাইল -৩ ঘাটাইল আসনের সাবেক এমপি আলহাজ্ব আমানুর রহমান খান রানা ঘাটাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

আজ শনিবার সকাল ১১টায় ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামের সভাপত্বি অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক জুলফিকার হায়দার ,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন প্রেসক্লাবের সহসভাপতি খান মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ , সাংবাদিক সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ,আনোয়ার হোসেন বকুল, মাসুম মিয়া, বিষ্ণু প্রিয় দীপ, খাদেমুল ইসলাম মামুন, মনোয়ার হোসেন সোহেল, রেজাউল করিম খান রাজু, ঘাটাইল পৌরসভার সাবেক কাউন্সিলর সালাহ উদ্দিন শাহীন প্রমুখ।

মত বিনিময় সভায় সাবেক এমপি বলেন, ঘাটাইলের আওয়ামীলীগের কোন দ্বি-বিভক্তি নেই। সাংগঠনিক ভাবে ঐক্য¦দ্ধ ও শক্তিশালী । আমার বাবা বর্তমান এমপি আলহাজ্ব আতাউর রহমান খান একজন সৎ ব্যক্তি। ঘাটাইলের উন্নয়নে আমার বাবাকে আপনারা সহযোগিতা করবেন তিনি যেন, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকমুক্ত করে আধুনিক উপজেলা গড়তে পারেন ।

তিনি ঘাটাইল প্রেসক্লাবের জন্য একটি স্থায়ী জায়গা ও ভবন নিমার্ণের সহযোগিতার আশ্বাস দেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version