ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় খাজারচালা এলাকায় ৪১ লক্ষ টাকা ব্যায়ে নির্মান করা হয়েছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। ২০১৮ সালের অক্টোবরে স্টেডিয়ামটির নির্মাণ কাজ শুরু হয়। কাজ শেষে বর্তমানে স্টেডিয়ামটি উদ্বোধনের অপেক্ষায় আছে। জানা যায় গ্রাম পর্যায়ে খেলাধুলার মান উন্নয়ন ও প্রসার ঘটানোর লক্ষ্যে সরকার প্রতি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়। তারই অংশ হিসাবে জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়র অর্থায়নে স্টেডিয়ামটি নির্মিত হয়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সম্প্রতি স্টেডিয়ামটির উপর তিনটি বিদ্যুৎতের খুটি বসিয়ে বিদ্যুৎ লাইন সরবরাহ করেছে । বিদ্যুৎ লাইন স্থাপনের কারনে পুরো স্টেডিয়ামটি ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। বিদ্যুৎতের খুটির কারনে খেলাধুলায় যেমন বিঘ্ন ঘটবে তেমনি খেলোয়াড়রাও থাকবে ঝুঁকির মধ্যে।
সন্ধানপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, স্টেডিয়ামের উপর বিদুৎতের খুটি দ্রুত অপসারণ করা প্রয়োজন।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঘাটাইল বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম খান বলেন, স্টেডিয়ামটি নির্মাণের আগেই লাইনটি স্থাপন করা হয়েছে। খুটিগুলো সরিয়ে সুবিধাজনক বিকল্প স্থানে স্থাপনের জন্য উর্ধ্বতন কতৃপক্ষের কাছে অনুমতির জন্য আবেদন করা হয়েছে। অনুমতি পেলেই যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
