Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুন) দুপুরে উপজেলার পোড়াবাড়ি- গারোবাজার সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মসিউর রহমান। তিনি জামালপুর জেলার বানিয়া বাজার এলাকার হাছেন আলীর ছেলে। স্থানীয়ভাবে মোটরসাইকেলে করে ষ্টেশনারী সামগ্রী বিক্রয় করতেন বলে ধারনা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, উপজেলার পোড়াবাড়ি টু গারোবাজার সড়কের সিংহচালা ব্রীজের কাছাকাছি স্থানে বেলা একটার সময় মাহিন্দ্রা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version