Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে হামিদপুর আমাদের বাংলা যুব সংঘ ক্লাবের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

ঘাটাইল প্রতিনিধিঃ বিশ্বব্যাপী নোবেল করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে গৃহবন্ধি হয়ে যাওয়া হতদরিদ্র অসহায় দিনমজুর খেটে খাওয়া কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার সকল কার্যক্রম সম্পূর্ণ করেছেন,ঘাটাইল উপজেলার হামিদপুর আমাদের বাংলা যুব সংঘ ক্লাব।

গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার হামিদপুরে, হতদরিদ্র অসহায় দিনমজুর ও রিক্সাচালক পরিবারের মাঝে চাল, ডাল,পেয়াজ,আটা,তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করেছেন, হামিদপুর আমাদের বাংলা যুব সংঘ ক্লাব।

স্বপ্রণোদিত হয়ে ক্লাব সদস্যদের উদ্যোগে ক্লাবের উপদেষ্টা সামিউর রহমান,আবু সাইদ সাদ্দাম,সভাপতি আলআমীন ,সিনিয়র সহ-সভাপতি সোহানুর রহমান প্রিন্স, সাধারণ সম্পাদক সেলিম তালুকদারসহ ক্লাবের অন্যান্য সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরণ কালে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।

এ সময় ক্লাবের সাথে সম্পৃক্ত ঘাটাইল প্রেসক্লাবের কোষাদক্ষ সাংবাদিক রেজাউল করিম খান রাজু বলেন, প্রতিটি পাড়া মহল্লায় ধনী ব্যক্তিরা যদি এসব মানুষের পাশে দাঁড়ান তাহলে এলাকায় কাউকে না খেয়ে মরতে হবেনা। তাছাড়া নিম্ন আয়ের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। জাতীয় এ মহামারীতে তাদের পাশে দাঁড়ানোটা এখন সকলের দায়িত্ব বলেও তিনি মনে করেন।

এ সময় হামিদপুর গ্রামের ১৬০ টি পরিবারকে ৮ কেজি চাউল, ১ কেজি ডাল ও ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ এবং ১ কেজী তৈল বিতরণ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version