মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইল উপজেলার হামিদপুর হাট-বাজারের বেহাল দশা

ঘাটাইল উপজেলার হামিদপুর হাট-বাজারের বেহাল দশা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর বাজারটি দীর্ঘদিন পরিষ্কার, পরিচ্ছন্নতা-সহ নানা সমস্যায় জর্জরিত। একটুখানি বৃষ্টি হলেই বাজারে আটুপানি জমে ফলে চরম দুর্ভোগের শিকার হতে হয় ক্রেতা-বিক্রেতাসহ জনসাধারণকে। প্রতি বছর লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় হলেও এ বাজারটির উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন ভূমিকা নেই।
সরেজমিন ঘুরে দেখা গেছে,হামিদপুর হাট বাজারটির সকল পাশে ড্রেনেজ ব্যবস্থা থাকলেও কর্তৃপক্ষের অবহেলায় দীর্ঘদিন কোন পরিস্কার না করায় ময়লা আর্বজনা ভর্তি হয়ে পয়ঃনিস্কান বন্ধ হয়ে গেছে। এতে সামান্য পরিমাণ বৃষ্টি হলেই বাজারের মধ্যে দেখা দেয় মারাত্মক জনদুর্ভোগ। সেই সাথে বাজারের বিভিন্ন স্থানে ড্রেনের ময়লা আবর্জনা ও কাদায় একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কিছু কিছু জায়গা পানি জমে মনে হয় ছোট খাটো কোন জলাশয়।
এছাড়া বাজারের ভিতর থাকা পাকা সড়কগুলো দীর্ঘ দিনেও সংস্কার না করায় ইট খোয়া বেরিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে মারাত্মক দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে খুচরা ক্রেতা বিক্রেতাসহ বাজারের ব্যবসায়ীদের। যার কারণে বাজার ব্যবসায়ীদের মাঝেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ব্যবসায়ীদের অভিযোগ প্রতি বছর এ বাজারটি থেকে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় করলেও বাজারটির দীর্ঘদিন যাবৎ রয়েছে উন্নয়ন থেকে বঞ্চিত।
বাজার তরুণ ব্যাবসায়ী ফাহাদ হোসেন  বলেন, বাজার মহলদারেরা ঠিকই সময়মত তাদের খাজনা আদায় করে নেয়। কিন্তু উন্নয়নের বেলায় কিছুই করেনা। যার ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে ব্যবসায়ী ও ক্রেতাদের পড়তে হয় সীমাহীন বিড়ম্বনায়।
বাজার বণিক সমিতির নেতা মো.স্বপন মিয়া আক্ষেপ করে বলেন,হামিদপুর বাজার থেকে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় করলেও বাজারটির দীর্ঘদিন যাবৎ রয়েছে উন্নয়ন থেকে বঞ্চিত।
এখন বাজারের প্রায় ৭/৮শত ব্যবসায়ীদের দাবি, অতি দ্রুত বাজারটি পরিস্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার আহ্বান জানান কর্তৃপক্ষের কাছে। তা না হলে আগত বর্ষা মৌসুমে বাজারের ব্যাবসায়ীসহ শত শত মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হবে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন জানান,উপজেলা প্রকৌশলিকে নির্দেশ দিয়েছি তিনি স্টিমেট করে উপজেলা প্রশাসনে পেশ করলে দ্রুত ব্যাবস্থা নেওয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular