Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইল ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত; সভাপতি ফজলুল হক সম্পাদক মাজহারুল

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল ব্যবসায়ী সমিতির নির্বাচনে ফজলুল হক সভাপতি মাজহারুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার দিনব্যাপি ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভোট গননা শেষে প্রধান নির্বাচন কমিশনার খলিলুর রহমান আজ মঙ্গলবার ভোরে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। জাকজমকপূর্ণ এ নির্বাচনে ১ হাজার ৩শ’ ৮৩ ভোটের মধ্যে ১ হাজার ৩শ’ ৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে মোঃ ফজলুল হক তালুকদার (ছাতা) ৭৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আসাদ্দৌলা শিরন (গরুর গাড়ি) ৫৪৫ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মোঃ মাজহারুল ইসলাম (মাছ) ৬৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ শামীম মিয়া ( মোরুগ) পেয়েছেন ৫৯৯ ভোট। অন্যান্য পদে নির্বাচিত হলেন, সহসভাপতি খোকন খান, মোঃ আজহারুল ইসলাম ও মোঃ মুনছুর আলী। যুগ্ম সম্পাদক মোঃ শাহ আলম, কোষাধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মোঃ সবুজ মিয়া, সর্বোচ্চ ৯০৯ ভোট পেয়ে নাট্য ও প্রমোদ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ নাজমুল ইসলাম ।

সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম , প্রচার সম্পাদক মোঃ আব্বাস আলী ও দপ্তর সম্পাদক পদে মোঃ খোকন রানা আল আমিন। কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- মোঃ আবুল কালাম, মোঃ শামীম মিয়া, মোঃ হাফিজুর রহমান হাসান, শামীম আল মামুন ও লাভলু মিয়া। ঘাটাইল সরকারি গণ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version