ঘামের দুর্গন্ধ থেকে বাঁচার ঘরোয়া সমাধান

নিউজ টাঙ্গাইল ডেস্ক : প্রচন্ড গরম পড়েছে।এই গরমে শরীর থেকে ঘাম বের হওয়ার ফলে দুর্গন্ধ ছড়ানোটা বেশ অস্বস্তিকর। ঘামের দুর্গন্ধে অপরকে যেমন সমস্যায় ফেলে দিই আমরা, তেমনি নিজেকেও পড়তে হতে পারে বিব্রতকর অবস্থায়।

কিছু পদ্ধতি মেনে চললে এই সমস্যা থেকে রক্ষা পেতে পারি। চলুন দেখে নিই, কীভাবে ঘামের দুর্গন্ধ থেকে রক্ষা পাওয়া যায়-

গোসল করার পানিতে কয়েক ফোঁটা গোলাপ-জল কিংবা ফিটকিরি মিশিয়ে নিলে ঘামে দুর্গন্ধ হবে না। শরীরের যেসব স্থানে ঘাম বেশি হয় সেসব স্থানে গোসলের আগে আলুর টুকরা ঘষে নিন।

কর্নস্টার্চ, বেকিং সোডা আর পানি একসঙ্গে মিশিয়ে বোতলে ভরে রাখুন। এটি বগলের তলায় স্প্রে করলেও ঘামের দুর্গন্ধ দূর হবে। ব্যাকটেরিয়াকে মেরে ফেলে ঘামের দুর্গন্ধ দুর করতে ব্যবহার করুন আপেল সাইডার ভিনেগার। এটি শরীরের পিইচ লেভেল ঠিক রেখে ঘামের দুর্গন্ধ দূর করে থাকে।

লেবুর রস শরীরের পিএইচ লেভেল কমিয়ে দেয়। ফলে ব্যাকটেরিয়া তৈরি হতে পারে না। যে সকল ব্যাকটেরিয়া শরীরে থাকে তাও মারা যায়। একটি লেবুকে দুভাগে ভাগ করে ফেলুন। এক অংশ দিয়ে বগলের নিচে ঘষুন। কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর গোসল করে নিন বা ধুয়ে ফেলুন।

টমেটোর অ্যান্টিসেপটিক উপাদানসমূহ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। ফলে ঘাম থেকে আর দুর্গন্ধ সৃষ্টি হতে পারে না।

শালগমের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্যাক্টেরিয়া মেরে ফেলে। ফলে ঘাম থেকে দুর্গন্ধ হওয়া প্রতিরোধ করে থাকে। এছাড়া শালগমে থাকা ভিটামিন সি শরীরের অন্যান্য গন্ধও দূর করে থাকে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর