অনলাইন থেকে: ফেব্রুয়ারিতেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘নির্ধারিত তারিখ বলতে না পারলেও আমরা আশা করছি চলতি মাসেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে।’
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আজ রাতে জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে সভা আছে। আমরা করোনা পরিস্থিতি পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত নিতে পারব। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করা হবে।’
এ সময় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে মন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতি বিবেচনায় যেভাবে যতটুকু ক্লাস নেওয়া সম্ভব আমরা ততটুকু করব। যত দ্রুত করোনা পরিস্থিতি থেকে আমরা স্বাভাবিকে যেতে পারব, তত দ্রুত সকল ক্লাস স্বাভাবিকভাবে শুরু হয়ে যাবে।’
এ ছাড়াও সদ্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশে দীপু মনি বলেন, ‘যত সংখ্যক শিক্ষার্থী এইচএসসিতে উত্তীর্ণ হয়েছে, তার চেয়ে বেশি আসন (বিশ্ববিদ্যালয় ভর্তিতে) রয়েছে। তাই শিক্ষার্থীদের ভর্তি হতে কোনো অসুবিধা হবে না।
যারা এইচএসসি পাস করেছে, তাদের সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না। অনেকেই কারিগরি শিক্ষায় চলে যায়। অনেকে কাজে যোগদান করে। আমি মনে করি যারা কৃতকার্য হয়েছে তাদের অনেকই কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে-বিদেশে অনেক ভালো কর্মসংস্থানের

