Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

চলতি সপ্তাহেই প্রাথমিক সহাকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: আগামী দুই-তিন দিনের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির নিউজ টাঙ্গাইলকে বলেন, ‘শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার চূড়ান্ত ফল তৈরির কাজ শেষ হয়েছে। আগামী দুই তিন দিনের মধ্যে মন্ত্রী, সচিব ও নিয়োগ কমিটির সদস্যরা বসে এ ফলাফল প্রকাশ করা হবে। তিনি বলেন, বুয়েটের মাধ্যমে শিক্ষক নিয়োগের ফলাফল তৈরির কাজ শেষ করা হয়েছে। বুয়েটের মাধ্যমে এ ফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পর ডিপিই’র ওয়েবসাইটে দেয়া হবে। এ নিয়োগের মাধ্যমে রাজস্ব খাতভুক্ত মোট সাড়ে ১৮ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে বলেও জানান তিনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক নিয়োগ কমিটির এক সদস্য জানান, ২৪ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে এ ফল প্রকাশ করা হতে পারে।

জানা যায়, জাতীয়করণকৃত ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক পর্যায় খোলা হলেও সেখানে এখনো শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। চলতি নিয়োগের ফল প্রকাশের পর নতুন করে আরও ২৬ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে ডিপিই।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version