Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

চাচা ঘরে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন; অতঃপর !

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের পশ্চিম আড়ংহাটি এলকায় তালাকপ্রাপ্ত এক বুদ্ধিপ্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী চাচা রেজাউল করিমের (২৫) নামে থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার। আসামি গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ, জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ।

এদিকে, ধর্ষণের শিকার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারী বুদ্ধিপ্রতিবন্ধী। সম্প্রতি স্বামী তাকে তালাক দেন। তালাকের পর থেকে তিনি বাবার বাড়িতেই থাকেন। তার পিতা-মাতা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। আর এক ভাই দিনমজুর। ঘটনার দিন (১৬ ডিসেম্বর) বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী নূরুল ইসলামের ছেলে রেজাউল করিম এসে গল্প শুরু করেন।

এক পর্যায়ে রেজাউল ওই নারীকে তাদের ঘরে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। ভিক্ষা শেষে বাবা-মা বাড়িতে এলে তাদের ঘটনাটি জানান ধর্ষণের শিকার ওই নারী। তারা এলাকার মাতব্বরদের জানালে আপস-মীমাংসার নামে কালক্ষেপণ করেন।

বুধবার (২১ডিসেম্বর) রাতে ওই নারীর ভাই বাদী হয়ে থানায় মামলা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version